ভাই, সোজা কথা বলি।
আমার জন্ম গাজীপুরে। পড়াশোনা ঢাকা কলেজ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বড় কোনো গল্প নেই — শুরুটা একদম মাঠের কাজ দিয়ে।
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ করেছি Siji Garments Company Limited-এ, Technical Support Engineer হিসেবে। কারখানার ভেতরে বসে দেখেছি — মেশিন, মানুষ আর হিসাব একসাথে না চললে কাজ আটকে যায়।
এরপর Pragmatic Solutions Limited-এ Chief Technology Officer। টিম চালানো, টেকনোলজির সিদ্ধান্ত নেওয়া — সেখান থেকেই নিজের কিছু গড়ার সাহস পেলাম।
২০১৫ সালে নিজের প্রতিষ্ঠান শুরু করলাম — Akand Info Technologies। ২০১৭-তে বানালাম Somity Keeper, আর ২০২০-এ প্রতিষ্ঠানের নাম হলো Software Bazar Bangladesh। আজ পর্যন্ত ২,২০০+ সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করেছি।
এই পুরো সময়টা আমি সমিতির হিসাব, কালেকশন আর মেম্বারের ঝামেলা খুব কাছ থেকে দেখেছি। তাই AI নিয়ে কথা বলতে গেলে আমি থিওরি দিয়ে শুরু করি না — শুরু করি আপনার খাতা থেকে।
মাহফুজ আকন্দManaging Director, Software Bazar Bangladesh